স্পিকারকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৬, ১৯:৩২আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৯:৩২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন বৃহস্পতিবার (৬ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জন্মদিন। সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে সে উপলক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা স্পিকারকে শুভেচ্ছা জানিয়েছেন।
সংসদে বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘজীবী হোন। সব সংসদ সদস্যের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’
জবাবে স্পিকার শিরীন শারমিন প্রধানমন্ত্রীসহ সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান। এসময় পাশ থেকে কেউ একজন বলে ওঠেন— ‘বিষয়টি গোপন ছিল।’ তখন প্রধানমন্ত্রী বলেন, ‘বিষয়টি গোপন ছিল, তবে তার বয়স কিন্তু কম, ১৯৬৭ সালে না কি?’
এর উত্তরে স্পিকার হাসিমাখা মুখে বলেন, ‘৬৬’। প্রধানমন্ত্রী প্রত্যুত্তরে বলেন, ‘১৯৬৬ সালে তো ছয় দফা দেওয়া হয়েছিল। সেই বছরেই তার জন্ম।’
/ইএইচএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম