আজ মেডিক্যালে ভর্তি পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৬, ০০:১০আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ০০:১৭

মেডিক্যাল ভর্তি পরীক্ষা প্রযুক্তি ব্যবহার করে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেডিক্যাল কলেজসমূহের ভর্তি পরীক্ষা। শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে, চলবে ১১টা পর্যন্ত। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় এবার অংশ নিচ্ছেন ৯০ হাজার ৩৩৯ জন। গতবছর এ সংখ্যা ছিল ৮৪ হাজার ৪০০ জন।

এবার সরকারি মেডিক্যাল কলেজগুলোতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮ জন। সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে হল খোলা হবে। পরীক্ষা শুরুর ১০ মিনিট পর পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

এদিকে ভর্তি পরীক্ষা তদারকির জন্য ১৪৩ সদস্যের সমন্বয়ে পৃথক তিনটি টিম গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব হল পরিদর্শন করবেন। এছাড়াও মন্ত্রণালয়ের ১১ জন অতিরিক্ত সচিবের সমন্বয়ে উচ্চ পর্যায়ের পরিদর্শন টিম গঠন করা হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের হল পরিদর্শনের জন্য মন্ত্রণালয় ও অধিদফতরের যুগ্ম সচিব, পরিচালক ও উপপরিচালক পদমর্যাদার কর্মকর্তারা থাকবেন।

গত বছর পর্যন্ত  সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা একই দিনে হলেও এবারই প্রথম পৃথক দিনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর।

দেশে ত্রিশটি সরকারি, বেসরকারি ৬৪টি, আর্মস ফোর্সেস মেডিক্যাল কলেজের সংখ্যা ৬টি। এসব মেডিক্যাল কলেজের আসন সংখ্যা ৯ হাজার ৬৭৯টি। যার মধ্যে সরকারিতে ৩ হাজার ২১৫টি আসন। সাধারণ কোটায় ৩ হাজার ১২৮ জন, মুক্তিযোদ্ধা ৬৪ জন, বাকি আসন ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ অন্যদের জন্য।

/জেএ/এমও/এমএনএইচ/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম