সৌদি আরবে জনশক্তি রফতানি বাড়ছে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ অক্টোবর ২০১৬, ০৪:৩৮আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ০৪:৪১

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশররফ হোসেন বলেছেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ফলে বাংলাদেশ থেকে সে দেশে জনশক্তি রফতানি বাড়ছে। সৌদি আরবের অনেক প্রতিষ্ঠান বাংলাদেশ সফর করে জনশক্তি নিয়োগ করছে।

বৃহস্পতিবার সৌদি আরবের দাম্মামের দ্বার আল তৌহিদ গ্রুপের চেয়ারম্যান সামি ফারহান মন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

দ্বার আল তৌহিদ গ্রুপে বাংলাদেশের অনেক জনশক্তি নিয়োজিত রয়েছে। এ গ্রুপ বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার আরও ১৭৫ জন কর্মী নিয়োগ দেবে। বৈদ্যুতিক কাজ, প্লাম্বারের কাজ ও নির্মাণ কাজের জন্য শ্রমিক নেবে ব্যবসায় প্রতিষ্ঠানটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের পর জনশক্তি রফতানির গতি বাড়ায় এসব শ্রমিক দেশটিতে কাজের সুযোগ পাচ্ছেন।

সৌদি ব্যবসায়ী সামি ফারহান বলেন, বাংলাদেশের শ্রমিকেরা অত্যন্ত কর্মঠ, নিষ্ঠাবান এবং বিশ্বাসী। দীর্ঘদিন যাবত এদেশের অনেক কর্মী তার সংস্থায় কাজ করছে। তার সংস্থার জন্য আরও শ্রমিক প্রয়োজন। তিনি বলেন, নির্মাণ শিল্পসহ তৈরি পোশাকেও তার সংস্থার বিনিয়োগ রয়েছে। বাংলাদেশেও তিনি বিনিয়োগ করতে আগ্রহী।

এর জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত উপযুক্ত একটি দেশ। সরকার বৈদেশিক বিনিয়োগে সার্বিক সহায়তা দিচ্ছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তাকে সার্বিক সহায়তার আশ্বাস দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী।

উল্লেখ্য, সৌদী ব্যবসায়ী বাংলাদেশে এসে কয়েকটি তৈরি পোশাক নির্মাণ কারখানা পরিদর্শন করেছেন। এরপর তিনি চট্টগ্রামের মিরসরাইতে ইকোনমিক জোন পরিদর্শন করবেন।

সাক্ষাৎকালে দাম্মাম থেকে প্রকাশিত ‘প্রবাসী নিউজ টোয়েন্টিফোর ডটকম’-এর সম্পাদক মো. ইলিয়াস উপস্থিত ছিলেন।

/টিএন/

 আরও পড়ুন: চলতি বছর শান্তিতে নোবেল পাচ্ছেন কে?

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম