গরু চোরাচালান বন্ধ হলে সীমান্ত হত্যাও বন্ধ হবে: বিজিবি মহাপরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৬, ১২:৪১আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৩:১৬

বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘গরু চোরাচালান বন্ধ করা গেলে ৯৫ শতাংশ সীমান্ত হত্যা রহিত করা যাবে। এ বছর বিএসএফ’র গুলিতে ২৬ বাংলাদেশি নিহত হয়েছে। ১৫৭ জন আহত হয়েছে। গত বছর ৪৫ জন নিহত হয়েছিল। প্রতিবছর এ সংখ্যা কমে আসছে।’ শুক্রবার বেলা ১২টার দিকে বিজিবি সদর দফতরে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

নয়াদিল্লীতে সদ্য সমাপ্ত সীমান্ত সম্মেলনের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিজিবি মহাপরিচালক বলেন, ‘প্রতি রাতে বিভিন্ন সীমান্ত দিয়ে ‍ন্যুনতম ১৫০০ গরু আসে। কিন্তু এই কোরবানির ঈদে চারশ’-পাঁচশর বেশি গরু আসতে দেওয়া হয়নি। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নাই, টহল দেওয়ার জন্য সড়ক নাই। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নাই এবং নদী আছে সেসব এলাকা দিয়ে গরু চোরাচালান বেশি হয়।’

তিনি বলেন, ‘আমরা সরকারকে বারবার বলেছি একটু রাস্তা এবং কাঁটাতারের ব্যবস্থা করার জন্য।  সরকারকে আমরা সে প্রস্তাবও দিয়েছি। প্রধানমন্ত্রী ২৮৩ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়ার অনুমোদন দিয়েছেন। অর্থ পেলে আমরা মিয়ানমার-বাংলাদেশ টেকনাফ সীমান্ত থেকে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করবো। ভারত তাদের মোট সীমান্তের ৭৯  শতাংশে বেড়া দিয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ কাজ করছে। একদিনে করেনি। এতে প্রচুর অর্থ খরচ হয়।’

ভারতকে বঙ্গবন্ধুর খুনীদের তালিকা দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, ‘ওই সম্মেলনে আমরা ১২০০ বিভিন্ন ধরনের অপরাধীদের তালিকা বিএসএফকে দিয়েছি।  সেই তালিকায় সবার নাম নাম রয়েছে।’  

প্রসঙ্গত, বিজিবি মহাপরিচালক ১২০০ অপরাধীর তালিকার কথা বললেও পরে সদর দফতর থেকে ২৩০ জনের তালিকার কথা বলা হয়। 

বিজিবির কেউ চোরাচালানে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কী ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের কোনও অভিযোগ আসলে এবং তা প্রমাণিত হলে ওই বিবিজি সদস্যকে সরাসরি চাকরিচ্যুত করা হয়। আমাদের বরখাস্তের কোনও নিয়ম নাই। গত পৌনে চার বছরে আমি ২৫ থেকে ৩০ জনকে চাকরিচ্যুত করেছি।’

আরও পড়ুন:
‘মেডিক্যালের শিক্ষা নিয়ে কম্প্রোমাইজ করিনি, করবও না’

/এআরআর/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম