ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৬, ০০:০৮আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ০০:০৮

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। শুক্রবার মহাষষ্ঠীতে মণ্ডপে মণ্ডপে বেলপাতার অর্ঘ্য, উলুধ্বনি ও চণ্ডীপাঠের মাধ্যমে এ পূজা শুরু হয়। ঢাকের বাদ্যের সঙ্গে মায়ের আগমনে নেচে উঠেছেন ভক্তরাও।

এবার আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম তিথি পর্যন্ত চলবে দুর্গাপূজা। আজ শুক্রবার শুক্লপক্ষের ষষ্ঠী, আগামীকাল শনিবার সপ্তমী, রবিবার মহাষ্টমী, সোমবার নবমী ও মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গা পূজা।

গত বছরের তুলনায় এবার সারাদেশে বেড়েছে পূজা মণ্ডপের সংখ্যা। এবছর সারা দেশের প্রায় ৩০ হাজার মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে গতবছর ২৯ হাজার ৩৯৫টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়।

দুর্গা পূজা উদযাপন উপলক্ষে সারা দেশে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অ্যাডিশনাল আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ নির্ভয়ে দুর্গা পূজা  উদযাপনের আহ্বান জানিয়েছেন।

/এমও/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম