ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ১৮ অক্টোবর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৬, ১১:৩২আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১১:৩৩

শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘ছাত্রীদের ওপর বখাটেরা একের পর এক হামলা করে যাচ্ছে। ছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করছে। এ থেকে রেহাই পেতে হলে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাই ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ১৮ অক্টোবর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানবন্ধন এবং ২০ অক্টোবর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।’

শনিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনন্সিটিউটে জরুরি এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন মন্ত্রী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি, কিছু অমানুষ, বখাটেরা ছাত্রীদের ওপর হামলা চালাচ্ছে। এটা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। এজন্য দেশব্যাপী সামাজিক আন্দোলন, সমাজ সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

কর্মসূচি ঘোষণা করে মন্ত্রী বলেন, ১৮ অক্টোবর সকাল ১১টায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতৃকি মানববন্ধন করা হবে। এই মানববন্ধনের স্থায়িত্ব হবে ১৫ মিনিট। সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা, শিক্ষকরা হাতে হাত দিয়ে দাড়াবেন। ছাত্রীদের ওপর এই ধরনের নৃশংস হামলা যেন আর না হয় সেজন্য সচেতন থাকবেন। আহত নার্গিসের জন্য দোয়া করবেন।

এদিকে, ২০ অক্টোবর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। যেখানে প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্যরা, এলাকার গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম, সমাজ সচেতন মানুষ, আলেম-ওলামা, অভিভাবকসহ নানা পেশাজীবীর মানুষ উপস্থিত থাকবেন। এছাড়া প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা একটি কমিটি গঠন করবেন। যে কমিটির কাজ হবে ছাত্রীদের সমস্যা শুনে তাদের সমস্যা কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সেটা তদারকি করা। অপরাধী চিহ্নিত হলে তাকে পুলিশে দেওয়া।

শিক্ষামন্ত্রী আরও বলেন,  ‘তনু, রিশা ও নার্গিসের হত্যাকারীদেরকে দ্রুত বিচারের কাঠগড়ায় দাড় করানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সঙ্গে কথা হয়েছে। দ্রুত তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। যাতে পরবর্তীতে আর এ ধরনের ঘটনা না ঘটে।’

তিনি বলেন, ‘অপরাধী যে দলেরই হোক সে অপরাধী, সে পার পাবে না। এটা কেবল আমার কথা নয়, প্রধানমন্ত্রীও সংসদে বলেছেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এ এস মাহমুদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ওহিদুজ্জামানসহ শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তা।

/আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম