‘জিয়াকে যেকোনও সময় গ্রেফতার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৬, ১৪:০৫আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৯:৫৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)

গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলার মাস্টারমাইন্ড মেজর (বহিষ্কৃত) সৈয়দ মো. জিয়াউল হককে যেকোনও সময় গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার রাজধানীর স্বামীবাগ লোকনাথ আশ্রম ও মন্দির পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জঙ্গি জিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আছে। তাকে যেকোনও সময় গ্রেফতার করা হবে।

এছাড়াও গাজীপুর ও টাঙ্গাইলে পরিচালিত শনিবারের (৮ অক্টোবর) জঙ্গিবিরোধী অভিযান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেখানে অভিযান চালানো হয়েছে।

মেজর (বরখাস্ত) সৈয়দ জিয়া উদ্দিন

এসময় তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘দেশে জঙ্গিবাদের কোনও জায়গা নেই। জঙ্গিবাদকে কোনও ধরনের প্রশ্রয় দেওয়া হবে না।’

মন্ত্রী জানান, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

/এনএল/এআরএল/টিএন/

আরও পড়ুন: গাজীপুর ও টাঙ্গাইলে র‌্যাবের অভিযান: চার জঙ্গি নিহত

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম