হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে দেশ স্বাধীন করেছি: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৬, ১৭:৫৫আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৮:৫৮

ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শনের পর বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে দেশ স্বাধীন করেছি। মহান মুক্তিযুদ্ধে সবার রক্ত মিলে একাকার হয়ে গেছে, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকালে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আসুন সবাই মিলেমিশে দেশ গড়ে তুলি, সবাই মিলেমিশে বাস করি। সংঘাত চাই না, শান্তি, সমৃদ্ধি ও উন্নতি চাই। যে উন্নতি হবে একেবারে গ্রাম পর্যন্ত। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার।’
সব ধর্মই মানব কল্যাণের কথা বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। যার যার ধর্ম সে সে পালন করবে এটাই আমরা চাই। ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ইসলাম শান্তির, সৌহার্দ্যের ধর্ম। এখানে জঙ্গিবাদের জায়গা হবে না। যারা করে তারা ধর্মবিরোধী কাজ করে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি, নিয়ে যাচ্ছি। আগামীতেও নেব। কারণ জঙ্গিবাদের এদেশে স্থান হবে না।’

ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, বাংলাদেশ পূজামণ্ডপ উদযাপন পরিষদের সভাপতি ডি এম চ্যাটার্জি, সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের শ্যামল কুমার রায় প্রমুখ।

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী