শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোস্টাল পার্সেলে 'মিথ্যা ঘোষণা' দিয়ে পণ্য আনার অপরাধে ৩ হাজার ৮শ’ পিস মেমোরি কার্ড আটক করেছে শুল্ক গোয়েন্দারা। সোমবার এগুলো আটক করা হয়। উদ্ধার করা মেমোরি কার্ডগুলো ৮ ও ১৬ জিবি’র। এগুলোর বাজারমূল্য প্রায় তের লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, রহিমা প্লাজার কম্পিউটার সিস্টেম টেকনোলজি ও মোতালেব প্লাজার এসটি এন্টারপ্রাইজের নামে দুটি পার্সেলে এই মেমোরি কার্ডগুলো আনা হয়। আমদানিকাররা ইউএসবি ফ্লাশ চিপ এর এইচএস কোড ৮৫২৩.৫১.১০ ( সিডি ৫%সহ টোটাল ট্যাক্স ২৬.০৭%) দিয়ে মেমোরি কার্ডগুলো আমদানি করে। কিন্তু পণ্যটির প্রকৃত এইচএসকোড ৮৫২৩.৫১.৯০( সিডি ২৫% সহ টোটাল ট্যাক্স ৫৮.৬৯%)।
ঘোষণা অনুযায়ী, প্রতি পিসের মূল্য দেখানো হয়েছে ৪১ পয়সা। কিন্তু পণ্যটির বাজার মূল্য যাচাই করে দেখা যায় ৮ জিবি’র একটি মেমোরি কার্ডের দাম ৩০০ টাকা ও ১৬ জিবি মেমোরি কার্ডের প্রতি পিসের দাম ৪০০ টাকা। সে অনুযায়ী ৩ হাজার ৮০০ পিসের বাজার মূল্য ১২ লাখ ৯০ হাজার টাকা।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, আমদানিকারকের বিরুদ্ধে 'মিথ্যা ঘোষণা'র অভিযোগ এনে শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
/আরজে/টিএন/
আরও পড়ুন: লাইফ সাপোর্ট নির্ভরতা কমছে নার্গিসের








