নার্সারি পর্যায়ে শিক্ষার বাজেট কমানোর সমালোচনায় টিউলিপ সিদ্দিক

তানভীর আহমেদ, লন্ডন
১১ অক্টোবর ২০১৬, ০৭:৫৪আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ০৭:৫৪

টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ব্রিটেনে আর্লি এডুকেশন বা নার্সারি পর্যায়ের শিক্ষা খাতে কনসারভেটিভ পার্টির বাজেট কমানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন লেবার পার্টির শ্যাডো এডুকেশন মিনিস্টার ক্যাবিনেটে স্থান করে নেওয়া ব্রিটিশ এমপি ও বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক। সোমবার পার্লামেন্ট অধিবেশন চলাকালে তিনি এ সমালোচনা করেন।

টিউলিপ সিদ্দিক বলেন, 'শিক্ষা ক্ষেত্রে টোরী দলের গৃহীত আর্থিক প্রস্তাবনা স্থানীয় নার্সারি স্কুল গুলোর কাছে পিন খোলা টাইম বোমার মতই মনে হয়েছে। কনসারভেটিভ সরকারের এই ব্যায় সংকোচন নীতির কারণে স্থানীয় কাউন্সিল গুলো ২৫ শতাংশ আর্থিক ক্ষতির মুখে পড়বে। এই অবস্থা চলতে থাকলে ব্রিটেনের শত শত নাসারি স্কুল বন্ধ হয়ে যেতে পারে বলে মত দিয়েছে প্রধান শিক্ষকদের সমন্বয়ে গঠিত ন্যাশনাল এসোসিয়েশন।'

এ সময় তিনি শিক্ষামন্ত্রীর কাছে দুই বছর নার্সারি পর্যায়ের পড়াশোনার পর সরকারি খরচে সকলের জন্য কমপক্ষে ৩০ ঘণ্টারর চাইল্ড কেয়ার সেবা নিশ্চিতের দাবি জানান।

টিউলিপের দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, 'নতুন বাজেট পরিকল্পনা সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে আরও স্বচ্ছ করা হবে। কনসারভেটিভ সরকারের নতুন আর্থিক পরিকল্পনায় ৮৮ শতাংশ স্থানীয় কাউন্সিল শিক্ষা ক্ষেত্রে বাড়তি বাজেট সুবিধা পাবে।'

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক