মণ্ডপে মণ্ডপে হাহাকার, চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৬, ১৩:৪৯আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৩:৫৮

বিসর্জনের জন্য মণ্ডপ থেকে বের করে ট্রাকে ওঠানো হচ্ছে প্রতিমা

টানা ১২ দিনের আনুষ্ঠানিকতা শেষে আজ মর্ত্যলোক থেকে বিদায় নিচ্ছেন দেবী দুর্গা। সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় এই উৎসবের শেষ লগ্ন চলছে এখন। চোখের জলে তারা মায়ের আসনে বসানো দেবীকে বিদায় জানানোর সব প্রস্তুতি নিয়েছেন। মণ্ডপগুলোতে শোনা যাচ্ছে ভক্তদের হাহাকার। সমস্ত আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের জন্য বিভিন্ন জলাশয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া শুরু হয়েছে। মণ্ডপে মণ্ডপে এখন বিদায়ের সুর। হাজার হাজার ভক্তের উপস্থিতিতে ঢাক ও কাঁসর ঘণ্টা বাজিয়ে নৌকাযোগে প্রতিমাগুলি নদীতে বিসর্জন দেওয়া হবে। যেখানে নদী নেই সেখানে খাল, বিল বা বড় পুকুরে সম্পন্ন হবে বিসর্জনের সব প্রক্রিয়া।  

এদিকে, সন্ধ্যার আগেই নগরীর সব মণ্ডপের প্রতিমার বিসর্জন সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি। রাজধানী ও আশেপাশের প্রতিমাগুলো বুড়িগঙ্গা, তুরাগ ও আশুলিয়ার কাছের নদীগুলোতে বিসর্জন দেওয়া হবে।

সকালে শেষবারের মতো দেবীকে দর্শন ও পূজা করতে পূজা মণ্ডপগুলোতে ভিড় জমান ভক্তরা। আগামী শরতে আবার বাঙালি হিন্দুর ঘরে ঘরে ফিরে আসবেন মা দুর্গা সে কামনাতেই থাকবেন তারা। এবার রাজধানীতে ২২৯টিসহ সারাদেশে ২৯ হাজার ৩৯৫টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হলো। গত শুক্রবার ষষ্ঠীতে বোধনের মাধ্যমে দেবীকে আমন্ত্রণ ও বরণ পালা শেষে প্রাণ প্রতিষ্ঠিত করা হয়।  শনিবার অশুভ শক্তিকে শোধন করে সবকিছু শুদ্ধে পরিণত করার মধ্য দিয়ে শুরু হয় মহাসপ্তমী। রবিবার মহাষ্ঠমীতে দেবীর কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা হয়। আজ মঙ্গলবার শাস্ত্রীয় ও লগ্ন অনুযায়ী মহাবিজয়া। সকাল থেকেই উৎসব ও মাকে বিদায় দেয়ার সব ধরনের প্রস্তুতি নিতে দেখা যায় ভক্তদের মধ্যে।

/ইউআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক