অপরাধ- অপরাধীর তথ্য দিতে পুলিশ সদর দফতরের মোবাইল অ্যাপস চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৬, ১৩:৩২আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৪:২১

মোবাইল অ্যাপস উদ্বোধন করেন আইজিপি

যেকোনও অপরাধ ও অপরাধী সম্পর্কে থানার ওসিকে তথ্য দিতে এবং সাহায্যের অনুরোধ জানাতে মোবাইল অ্যাপস চালু করেছে পুলিশ সদর দফতর। ওসিকে দেওয়া তথ্য সংশ্লিষ্ট জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল), পুলিশ সুপার, রেঞ্জের ডিআইজি ও পুলিশ সদর দফতরে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। মহানগর পুলিশের ক্ষেত্রে জোনের এসি, ডিসি ও কমিশনারের কাছে চলে যাবে এ তথ্য। এতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অভিযোগের তথ্যের গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা নিতে তাৎক্ষণিক নির্দেশনাও দিতে পারবেন বলে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দফতরে অ্যাপসটির উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

আইজিপি জানান, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণকে দ্রুত পুলিশি সেবা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ BD Police Help Line নামে এ মোবাইল অ্যাপস চালু করেছে। অ্যাপসটি Google Play Store  এ পাওয়া যাচ্ছে। খুব শিগগির এটি   Apple App Store  এ পাওয়া যাবে। যেকোনও ব্যবহারকারী অ্যাপসটি Android  মোবাইল ফোন অথবা iPhone  এ ডাউনলোড করে রেজিস্টার্ড অথবা Anonymous User  হিসেবে ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারী অপরাধ ও অপরাধী সম্পর্কে যেকোনও তথ্য সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে এবং সেবার জন্য অনুরোধ পাঠাতে পারবেন। তথ্যদাতা ঘটনার সঙ্গে সম্পর্কিত যেকোনও ছবি, ভিডিও এবং ভয়েসও পাঠাতে পারবেন।’

আইজিপি বলেন, ‘অ্যাপসটি জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। প্রয়োজনে পুলিশ তথ্য প্রদানকারী বা সেবা প্রত্যাশী ব্যক্তির সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় তথ্য চাইতে পারবে। তথ্য প্রদানকারী তার বার্তার ওপর গৃহীত ব্যবস্থা দেখতে পারবেন। অ্যাপটির ব্যবহারকারী খুব দ্রুত এবং সহজে তাদের সমস্যা ও  তথ্য পুলিশকে জানাতে পারবেন। অ্যাপসের মাধ্যমে পাওয়া সংবাদের ভিত্তিতে পুলিশের নেওয়া পদক্ষেপ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সরাসরি মনিটরিং করতে পারবেন। এতে পুলিশের কাজের গতি বাড়বে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।’

অ্যাপসটি ব্যবহারের জন্য সারাদেশের ৬৩৩টি থানার ওসিদের স্মার্টফোন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে  জানান আইজিপি। প্রয়োজনে তাদের স্মার্ট ফোন সরবরাহ করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশে নাগরিক সেবা সম্প্রসারণ করার জন্য এ অ্যাপসের উদ্বোধন করা হয়েছে বলেও জানান তিনি।

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম