সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত খাদিজা আক্তার নার্গিসের চিকিৎসা দেশেই সম্ভব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নার্গিসকে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ক্রিটিক্যাল পরিস্থিতি থেকে এখন উন্নতি হয়েছে খাদিজার। এজন্য চিকিৎসকদের ধন্যবাদ।’
তিনি আও জানান, ‘দেশেই নার্গিসের চিকিৎসা সম্ভব। যদি প্রয়োজন হয় এবং চিকিৎসকরা পরামর্শ দেন তখন বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়টি বিবেচনা করা হবে।’
নাসিম বলেন, ‘নার্গিসের চিকিৎসার সব খচর সরকার বহন করবে।’
উল্লেখ্য, গত ৩ অক্টোবর ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত হন নার্গিস। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। ওই দিনই নার্গিসের অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নার্গিসের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।
/সিএএইচ/এসএনএইচ/








