ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদের ১১ কর্মকর্তাকে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৬, ২০:০৪আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ২০:১৩

পুলিশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
পুলিশ সদর দফতর সূত্র জানান, পুলিশ সদর দফতরের ডিআইজি আতিকুল ইসলামকে হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে এসবির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসানকে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
সেইসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাইনুল হাসানকে পিবিআই-এর অতিরিক্ত ডিআইজি; পিবিআই-এর অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার; পিবিআই-এর অতিরিক্ত ডিআইজি মাহবুব আলমকে রংপুর পিটিসি’র কমাড্যান্ট; পিটিসি রংপুরের কমাড্যান্ট শেখ ওমর ফারুককে পিটিসি খুলনার কমাড্যান্ট; পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলাম ভুঁইয়াকে সিআইডির অতিরিক্ত ডিআইজি; সিআইডির অতিরিক্ত ডিআইজি ড. এ এফ এম মাসু রব্বানীকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি; বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার- অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফজলুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি; পিটিসি খুলনার কমান্ড্যান্ট বখতিয়ার আলম বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সায়েদুর রহমানকে পিবিআই-এর অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

/এনএল/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম