আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় যুবনীতি চূড়ান্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সোমবার অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটি সভাপতি মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে যুব ও ক্রীড়ামন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, মো. মাহবুব আলী ও মো. নূরুল ইসলাম তালুকদার অংশ নেন।
বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনমত গড়ে তোলার জন্য দেশব্যাপী র্যালি, পোস্টারিং, সভা সমাবেশ আরও জোরদার করার সুপারিশ করা হয়।
এছাড়া নতুন স্টেডিয়াম নির্মাণের আগে আধুনিক ও দৃষ্টিন্দন ডিজাইন প্রণয়ন করে নির্মাণকাজ পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়।
/ইএইচএস/এমএনএইচ/








