স্বপ্ন সুপার শপ’কে ৫০ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ অক্টোবর ২০১৬, ২০:০৭আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ২০:১৫

স্বপ্ন সুপার শপে এপিবিএন এর অভিযান

রাজধানীর পান্থপথে অবস্থিত ‘স্বপ্ন সুপার শপ’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং করপোরেশন (বিএসটিআই) যৌথভাবে এই আদালত পরিচালনা করে। এপিবিএন এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআই অনুমোদনহীন পণ্য বিক্রয় করার অভিযোগে সুপার শপ স্বপ্নের ব্যবস্থাপক কাজী জাহিদুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ফারুক আহমেদ।এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান ও ঢাকা জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ফারুক আহমেদ এবং বিএসটিআইয়ের পরিদর্শক আফসানা হোসেন এ অভিযান পরিচালনা করেন। 

এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান, ‘ঢাকা মহানগর এলাকায় আমাদের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে’।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম