জাতীয় সম্মেলনের মাধ্যমে আগামী নির্বাচনের প্রস্তুতি নেবো: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৬, ১৬:৫৮আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৭:০১

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের মাধ্যমে আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেবো। নির্বাচনের আর দু’বছরের বেশি সময়ও নেই। তাই আমাদের এখনই শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে ।’
‘শেখ হাসিনার গতি হচ্ছে অ্যারাবিয়ান হর্সের মতো’ মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ‘তার সঙ্গে আমরা তাল মেলাতে পারি না। তিনি যে তালে চলেন আমরা সেই তালে চলতে পারি না। তার গতির কাছাকাছি হলেও আমাদের যেতে হবে। না হলে টিমওয়ার্ক হবে না।’
মঙ্গলবার সকালে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমণ্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শিশু রাসেলকেও ঘাতকদের নির্মম বুলেটে প্রাণ দিতে হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘দলের জাতীয় সম্মেলনের মাধ্যমে আমরা নির্বাচনের প্রস্তুতি নেবো। নির্বাচনের দুই বছরের বেশি সময়ও নেই। তাই আমাদের এখনই শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে ।’
বিএনপি নেতা ড.খন্দকার মোশাররফ হোসেনকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের  বলেন, ‘আপনারা প্রমাণ করুন। কোথায় দুর্নীতি হয়েছে। যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

গতকাল সোমবার বিএনপির এই নেতা বাংলাদেশে বিশ্বব্যাংকের বড় বড় প্রজেক্টে কি কি হচ্ছে সফররত সংস্থাটির প্রেসিডেন্টকে তা তলিয়ে দেখতে বলেন।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,‘বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল।শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই প্রকল্প বাস্তবায়ন করছি। আর আমাদের এই বাস্তবায়নের সক্ষমতা জানতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছেন। আমরা জনগণের ট্যাক্সের টাকা ফাঁকি দিয়ে কোনও কিছুই করি না। কিন্তু যাদের সারা গায়ে দুর্নীতির গন্ধ, তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন।’

চীনের রাষ্ট্রপতি বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করে বার্তা দিয়ে গেছেন, বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘চীনের রাষ্ট্রপতি বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করায় বিএনপি অনেক সুখী হয়ে গেছে। আপনারা (বিএনপি নেতারা) এমন সুখ নিয়েই থাকুন। খালেদা জিয়া সংসদের বাইরে আছেন। আমার বিশ্বাস তিনি বাকি জীবনও সংসদের বাইরে থাকবেন।’

তিনি বলেন, ‘তিনি (খালেদা জিয়া) ক্ষমতায় থাকাকালীন সময়ের অপরাধ এবং দুর্নীতির জন্য এখন বিচারের কাঠগড়ায় আছেন। এরপর সরকারকে উৎখাত করার জন্য ৯২ দিন মানুষের ওপর অত্যাচার করে, আগুনে পুড়িয়ে ২৩১ জনকে মেরেছেন। এর দায় তিনি এড়াতে পারেন না। এ পাপের জন্য আদালতের রায়ে শাস্তিও ভোগ করতে হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী,দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

পিএইচসি/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম