মন্ত্রিপরিষদে দুটি শোক প্রস্তাব পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৬, ১৫:৩৯আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৭:৩২

বাংলাদেশ সরকার
থাইল্যাণ্ডের রাজা ভূমিবল আদুলিয়াদে এবং চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলামের মৃত্যুতে দুটি পৃথক শোক প্রস্তাব পাস করেছে মন্ত্রিপরিষদ। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ দুটি শোক প্রস্তাব পাস করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
গত ১৩ অক্টোবর বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকা থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদে ৮৮ বছর বয়সে মারা যান। ১৯৪৬ সাল থেকে অর্থাৎ গত সাত দশক ধরে থাই জনগণ তাকে জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে সম্মান করে আসছিলেন।
আর গত ১৭ অক্টোবর রাজশাহীতে নিয়মিত মাসিক বিভাগীয় বৈঠকে অংশ নিতে গিয়ে আকস্মিকভাবে অসুস্থ হয়ে মারা যান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম।
এছাড়া, মন্ত্রিসভায় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা-২০১৬,  খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের মাসিক সম্মানী  ভাতা বাড়ানোর প্রস্তাব, জাতীয় লবণ নীতি-২০১৬, বাংলাদেশ শিপিং করপোরেশন আইন-২০১৬,  সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যকরী ফি সংশোধনের প্রস্তাব এবং বিশেষ মেধা ও যোগ্যতার অধিকারী গবেষক/বিজ্ঞানীদের অবসর গ্রহণের বয়সসীমা বাড়ানো সংক্রান্ত বিষয়ে অবস্থানপত্র উপস্থাপন প্রস্তাব অনুমোদন করা হয়।

/এসআই/এসএনএইচ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম