চলতি বছরেই নৌবাহিনীর বহরে দু’টি সাবমেরিন যুক্ত হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ০১:৩০আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ০১:৩৬

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও  নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ। ছবি: বাসস বাংলাদেশ নৌবাহিনীর বহরে চলতি বছরেই দু’টি সাবমেরিন যুক্ত হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে মঙ্গলবার বিকালে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ এ বিষয়ে জানিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য জানান।
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, ‘সাবমেরিনগুলো শিগগিরই বাংলাদেশে এসে পৌঁছাবে। নৌবাহিনীর ফ্রিগেট-এর নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছ।’ তিনি বলেন, ‘ফোর্সেস গোল-২০৩০ অনুসারে নৌবাহিনীর উন্নয়ন কর্মকাণ্ড চলছে।’ এছাড়া নৌবাহিনীর ভবিষ্যৎ উন্নয়ন কর্মসূচিসহ সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতিকে জানান।
নৌবাহিনী প্রধান আগামী ৮ নভেম্বর বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস ঈশা খাঁ-তে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড কনফারমেন্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
বৈঠককালে রাষ্ট্রপতি আবদুল হামিদ সামুদ্রিক সম্পদ ও দেশের সমুদ্রসীমা রক্ষায় আরও তৎপর হওয়ার জন্য নৌবাহিনীকে নির্দেশ দেন। রাষ্ট্রপতি‘ব্লু ইকোনমি’র বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য নৌবাহিনী প্রধানকে নির্দেশ দেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।  সূত্র: বাসস

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক