ছাত্রলীগ নেতাদের আদর্শবান হতে হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ১৬:৫৯আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৭:০১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগ নেতাদের আদর্শবান হতে হবে বলে জানিয়েছেন প্রধনমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘রাজনৈতিক নেতা হলে আগে দেশ ও মুনাষের কথা চিন্তা করতে হবে। কোনও মানসিক দৈন্য যেন না পেয়ে বসে।’ বুধবার গণভবনে ছাত্রলীগ নেতাদের  উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগ নেতাদের মধ্য থেকেই ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে। তাদের মধ্য থেকেই আগামীদিনের প্রধানমন্ত্রী, মন্ত্রী নির্বাচিত হবে। তাই তাদের আদর্শবান হিসেবে গড়ে উঠতে হবে।’  তিনি বলেন, ‘বাংলাদেশের মাটিতে কোনও সন্ত্রাস ও মাদকাসক্তকে দেখতে চাই না। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ক্ষুধামুক্ত দেশ গড়ে তুলতে হবে। কারণ তার আদর্শেই ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল।’

এরপর হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় প্রধানমন্ত্রী বক্তব্য শেষ করতে চাইলে উপস্থিত ছাত্রলীগ নেতারা ‘না’, ‘না’ বলে আরও বক্তব্য শুনতে চান। পরে প্রধানমন্ত্রী আরও কিছুক্ষণ বক্তব্য রাখেন।   এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ অনেদ দূর এগিয়ে গেছে। কারণ আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। বাংলাদেশ সেই ধরনের যোগ্যতা অর্জন করেছে। এই কার্তিক মাস ছিল মঙ্গার মাস। বিশেষ করে উত্তরবঙ্গে এই মাসে মঙ্গা দেখা দিন। কিন্তু এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে। দেশে সব শ্রেণির মানুষের উন্নয়নে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি।’

/এসএনএইচ/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম