চীনের প্রেসিডেন্টের সাম্প্রতিক সফরকে বিবেচনায় নিয়ে বিশ্লেষকরা নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছেন। তারা বলছেন, এই সফর ও পাস্পরিক চুক্তিগুলোর মধ্য দিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে চীন বাংলাদেশ সম্পর্ক। এ বিষয়টি নিয়েই বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হয়েছে আজকের বৈঠকি।
‘নতুন উচ্চতায় বাংলাদেশ-চীন সম্পর্ক ’ শীর্ষক এই বৈঠকিতে উপস্থিত আছেন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতা, কূটনীতিক ও অর্থনীতিক বিশ্লেষকরা।
মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, চীনের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফায়েজ আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব তৌহিদ হোসেন, এফবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স বিভাগের সদস্য শামা ওবায়েদ এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।
বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল একাত্তর- এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।
/ইউআই/এফএএন








