চীন বাংলাদেশ সম্পর্ক এখন স্ট্যাটেজিক পার্টনারশিপ কো-অপরারেশনে রয়েছে। এখন বুঝতে হবে আগে কেমন ছিল। চীন বাংলাদেশ সম্পর্ক অনেক পুরোনো। রাজনৈতিক উত্থান-পতন দু’দেশেরই হয়েছে কিন্তু ক্রমাগত সম্পর্ক শক্তিশালী হয়েছে।
বাংলা ট্রিবিউন আয়োজিত ‘নতুন উচ্চতায় বাংলাদেশ-চীন সম্পর্ক’ শীর্ষক এই বৈঠকিতে চীনের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফায়েজ আহমেদ এ কথা বলেন।
তিনি আরও বলেন, এখানে স্ট্র্যাটেজিক অর্থ হচ্ছে যে সহযোগিতা বিদ্যমান ছিল সেটিই বড় লাফ দিয়ে ভিন্নতা পেয়েছে। অবকাঠামোতে যদি এত বড় বিনিয়োগ করতে পারি,পরবর্তী উন্নয়নে নতুন ভিত্তি গড়ে দিবে। এই সফরের মধ্য দিয়ে সম্পর্ক শুধু ব্যপ্তি বা বিস্তার নয়,গভীরতার দিকে থেকেও ভিন্নতা পেয়েছে। যার সুদুরপ্রারী প্রভাব আছে।
বৈঠকিতে উপস্থিত আছেন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতা, কূটনীতিক ও অর্থনীতিক বিশ্লেষকরা।
মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, চীনের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফায়েজ আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব তৌহিদ হোসেন, এফবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স বিভাগের সদস্য শামা ওবায়েদ এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।
বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল একাত্তর- এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।
/ইউআই/এফএএন/








