চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের বিচলিত হওয়ার কিছু নেই। আমরা চীনের কোনও রাজনৈতিক ইস্যুতে অবস্থান নেইনি। দক্ষিণ চীন সাগররের বিষয়ে আমরা বরাবরই নীরব,চীনের সঙ্গে কোনও সেনা চুক্তিতে নেই। চূড়ান্ত বিচারে এটি অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি তৈরি করেছে। ফলে ভারতের এতে বিচলিত হওয়ার কোন কারণ নেই।
বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘নতুন উচ্চতায় বাংলাদেশ-চীন সম্পর্ক’ শীর্ষক এই বৈঠকিতে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন এ কথা বলেন।
তিনি আরও বলেন, অবকাঠামো খাতে যে বিনিয়োগ আসবে সেটার ফলটা ভাল হলে অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে।আমাদের অভ্যন্তরীন বিনিয়োগ কম হচ্ছে। কেবল অবকাঠামো বিনিয়োগের সুবিধাটা নিতে পারবেন না হয়তো। সেদিকে সতর্ক থাকতে হবে।
বৈঠকিতে উপস্থিত আছেন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতা, কূটনীতিক ও অর্থনীতিক বিশ্লেষকরা।
মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, চীনের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফায়েজ আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব তৌহিদ হোসেন, এফবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স বিভাগের সদস্য শামা ওবায়েদ এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।
বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল একাত্তর- এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।
/ইউআই/এফএএন/








