কামরাঙ্গীরচরে যুবকের রহস্যজনক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৬, ১৩:০২আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৩:২৩

কামরাঙ্গীরচরে যুবকের রহস্যজনক মৃত্যু রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম মো. সম্রাট (১৯) । রবিবার সকাল সাড়ে ৬টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়।

নিহত সম্রাটের বাড়ি কাররাঙ্গীচরের জাউলাহাটি এলাকায়। সে স্থানীয় একটি কারখানায় কাজ করতো।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।     

হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে ঢামেকে আহত অবস্থায় সম্রাটকে নিয়ে আসে মোসাম্মত লতা আক্তার। এর কিছুক্ষণ পর সম্রাটের মৃত্যু হয়।  এরপর খবর পেয়ে তার আত্নীয় স্বজনরা হাসপাতারে ছুটে আসে।

মোসাম্মত লতা আক্তার বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে তার ঘরের টিনের উপর কে বা কারা সম্রাটকে ফেলে দেয়। এরপর তিনি আহত অবস্থায় সম্রাটকে ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। তবে তার বাড়ির আশে পাশে বেশ কয়েকটি ভবন থাকায় কোন ভবন থেকে লাশটি পড়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

নিহত সম্রাটের ভাই আলাউদ্দিন বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে আমার সঙ্গে ভাত খেয়ে সে কারখানায় যায়। লাশটি কারখানা থেকে  প্রায় ১ কিলোমিটার দূরে পাওয়া গেছে। আমার সন্দেহ হচ্ছে কেউ তাকে মেরে ভবনের ছাদ থেকে ফেলে দিয়েছে। ’ তিনি আরও বলেন, ‘সম্রাটের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।’

/এআইবি/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম