বিএনপি ভয়কে জয় করতে জানে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৬, ১৩:১৯আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৩:২১

ওবায়দুল কাদের

বিএনপি ভয়কে জয় করে জানে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বিএসআরএফ’র কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংলাপে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শ্যামল সরকার, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধানের আলোকে রাষ্ট্রপতির এখতিয়ারে নির্বাচন কমিশন গঠনের কথা পরিষ্কার বলা আছে। সেভাবেই নির্বাচন কমিশন গঠিত হবে। সেটি তো রাষ্ট্রপতির এখতিয়ার, এখানে আমাদের কিছুই করার নেই। আশা করছি বিএনপিরও হবে না। তারা এতো ভয় পাচ্ছে কেন? সেটি তো আমি বুঝি না। তারা ভয়কে জয় করতে জানে না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি আন্দোলন করেও পারেনি, নির্বাচন করেও পারেনি। এতো বড় দল ৫০০ লোকের মিছিল করতে পারে না, এটি কী করে সম্ভব? আমরা তো ২০ জন নিয়েও রাসেল স্কয়ারে অবস্থান করেছি, মিছিল করেছি, সমাবেশ করেছি। আমাদের প্রয়াত নেতা আব্দুস সামাদ আজাদের কথা খুব মনে পড়ে। একজন কর্মীকে পুলিশ গাড়িতে তুলেছিল। তার প্রতিবাদে তিনিও গাড়িতে উঠে বসেছিলেন। পুলিশ বলেছিল, স্যার আপনি নেমে যান। আপনাকে নামিয়ে দেওয়ার নির্দেশ আছে আমার উপর। আব্দুস সামাদ আজাদ জবাবে বলেছিলেন, আমার কর্মীকে না নিয়ে আমি গাড়ি থেকে নামবো না এটাও আমার উপরের নির্দেশ। এই হচ্ছে আন্দোলন।’

আরও পড়ুন: ‘নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রধানমন্ত্রী’

/এসআই/এসএনএইচ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম