রাজধানীতে ৭ বছরের শিশু যৌন নিপীড়নের শিকার

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ অক্টোবর ২০১৬, ২০:৪৬আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ২০:৫১

শান্তিবাগ। ছবি গুগল ম্যাপ রাজধানীর শান্তিবাগে দ্বিতীয় শ্রেণির ছাত্রী এক শিশু (৭) যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় শিশুটির পরিবার। শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
শিশুটির মামা বাংলা ট্রিবিউনকে জানান, তার ভাগনি স্থানীয় একটি স্কুলে পড়ার পাশাপাশি বাসার অদূরে একটি মসজিদে আরবি পড়তে যেত। রবিবার বিকাল চারটার দিকে আরবি পড়ে ফিরে আসার পথে স্থানীয় এক দুর্বৃত্ত জোর করে পার্শ্ববর্তী একটি ফাঁকা বাড়িতে নিয়ে এ নির্যাতন চালায়। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলে রক্তাক্ত শিশুটিকে নিয়ে তিনি দ্রুত ঢামেকে আসেন।
তিনি আরও জানান, শিশুটির জন্মের পর তার বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে নানীর বাড়িতে মায়ের সঙ্গেই থাকে সে।
শাজাহানপুর থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন এসআই বাচ্চু মিয়া।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম