ক্রমেই বাড়ছে নারী ও শিশু নির্যাতন, প্রয়োজন বিচার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৬, ১৫:১৮আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৫:২৫

ক্রমেই বাড়ছে নারী ও শিশু নির্যাতন, প্রয়োজন বিচার

নারী ও শিশু নির্যাতন ক্রমেই বাড়ছে। এর অন্যতম প্রধান কারণ অপরাধীদের শাস্তি না হওয়া। সুতরাং অপরাধীদের সুষ্ঠু বিচার প্রয়োজন। বিচার না হওয়ায় দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ  নারী সাংবাদিক কেন্দ্র।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ অভিযোগ করেন।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক গীতি আরা নাসরীন বলেন, ‘অতীতের নারী ও শিশু নির্যাতনের ঘটনা গুলোতে যদি সুষ্ঠু বিচার হতো তাহলে হয়তো আজ পূজাকে এতো করূণ পরিণতি ভোগ করতে হতো না। অপরাধীরা মনেই করছে যে দেশে কোনও বিচার হচ্ছে না। তাই তারা এসব অপরাধ বারবার করার ধৃষ্ঠতা দেখাচ্ছে।’ দেশে নারী নির্যাতন কমাতে সঠিক আইন প্রয়োগের সঙ্গে সঙ্গে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।

শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে রুখে দাড়ানোর আহ্বান জানিয়ে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা বলেন, ‘ছোট্ট শিশু থেকে বয়স্ক নারী কেউ আজ নিরাপদ নয়। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে আমাদের সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। সবার আগে আমাদের নিজের পরিবার থেকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কারণ নিজের পরিবারও এখন অনেক শিশুদের জন্য নিরাপদ নয়।’

সাজেদা হক বলেন, ‘আমরা নারীরা আজ শিক্ষিত অশিক্ষিত কারও কাছে নিরাপদ নই। সম্প্রতি পূজার ঘটনাটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এ রকম বর্বর ঘটনা প্রতিনিয়ত ঘটছে।’

গণমাধ্যমে ধর্ষণের শিকার মেয়ের নাম ও পরিচয় না প্রকাশ করার অনুরোধ করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি নাসিমুল হক আরা মিনুর সভাপতিত্বে এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মনোয়ারা মনোসহ অন্যান্য নেতারা।

 /আরএআর/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম