মরোক্কোয় জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৬, ১৫:৪৪আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৫:৫৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৭ নভেম্বর মরোক্কোর মারাকেশ শহরে ২২তম এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। সম্মেলনে বিশ্বের অন্য রাষ্ট্র প্রধানদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

এ সময় উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং সচিব ড. মোহাম্মদ কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

আনোয়ার হোসেন মঞ্জু জানান, ‘কপ সম্মেলনের আগে আগামী ১ ও ২ নভেম্বর স্বল্পোন্নত দেশগুলো প্রস্তুতি সভা এবং ৫ ও ৬ নভেম্বর জি-৭৭ ও চায়না গ্রুপের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ওই সভাগুলোও অংশ নেবে এবং প্যারিস চুক্তি বাস্তবায়ন ও এবারের কপ সম্মেলনে গ্রুপ সমূহের কর্মপন্থা প্রণয়নে ভূমিকা রাখবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন মঞ্জু জানান, ‘বিশ্ব জলবায়ু তহবিল থেকে আগামী ২০১৫ থেকে ২০২০ সালে মধ্যে ১০ দশমিক ৪ বিলিয়ন ডলার ছাড়ার প্রতিশ্রুতি রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত গ্রিন ক্লাইমেট ফান্ড ১ দশমিক ২ বিলিয়ন অর্থায়নে সারা বিশ্বে ২৭টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে বাংলাদেশের একটি প্রকল্পে বরাদ্দ রয়েছে ৮০ মিলিয়ন ডলার। ’

তিনি আরও বলেন, ‘অত্যন্ত দক্ষতা এবং সততার সঙ্গে বাংলাদেশ এ অর্থ খরচ করছে। এই তহবিলের অর্থ খরচের জন্য বাংলাদেশ তার নিজের দক্ষতাও বাড়াচ্ছে। ’

এছাড়া আগামী ৪ নভেম্বর থেকে প্যারিস চুক্তি বাস্তবায়ন শুরু হবে বলেও জানান আনোয়ার হোসেন মঞ্জু।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম