শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৬, ১৮:১৭আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৮:১৯

সড়ক দুর্ঘটনা রাজধানীর শ্যামলী এলাকায় মো. আরমান (২৬) নামে এক তরুণ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন। নিহত শ্যামলী এলাকার এক বেসরকারী সংস্থায় কর্মরত, বাবা জানে আলম, পল্লবী ১১ নম্বর সেকশনের মিল্লাত ক্যাম্পে থাকতেন।  
নিহত আরমানের আত্মীয় রিয়াজ উদ্দিন মুকুল বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার দুপুরে শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারপারের সময় গাবতলী রুটের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হলে পথচারীরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উদ্ধার করে স্বজনরা ঢামেকে নিয়ে আসে। বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।

বাসটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে। তবে চালক ও চালক-সহকারী পলাতক। লাশ মর্গে নেওয়া হয়েছে বলে এসআই বাচ্চু মিয়া জানান।   

/এআইবি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম