দুর্নীতির দায়ে বিচারক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৬, ১৫:২৬আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৫:২৮

দুর্নীতির দায়ে বিচারক বরখাস্ত অসদাচরণ ও দুর্নীতির দায়ে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক এস এম আমিনুল ইসলামকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সিদ্ধান্ত জানিয়েছে।
আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক এস এম আমিনুল ইসলাম, যিনি বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত, তার বিরুদ্ধে ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতির কারণে ২০১২ সালে মামলা দায়ের করা হয়। এরপর এ বিষয়ে শুনানিকালে তার বক্তব্য, তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আমিনুল ইসলামকে দোষী সাব্যস্ত করে চাকরি থেকে বরখাস্ত (dismissal from service) করা হলো।’
/ইউআই /এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক