স্বাধীনতাকে নস্যাৎ করাই ছিল জেলহত্যার মূল উদ্দেশ্য: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৬, ২০:২০আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ২০:২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতাকে নস্যাৎ করার উদ্দেশ্যেই খুনিরা ৩ নভেম্বরের জেলহত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘১৫ আগস্টের ঘটনা ছিল মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের প্রতিশোধ গ্রহণ। বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি যেন উঠে দাঁড়াতে না পারে, বঙ্গবন্ধুকে হত্যার পর যেন মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ যেন এগিয়ে যেতে না পারে, আওয়ামী লীগ যেন কখনোই ক্ষমতায় আসতে না পারে, সে লক্ষ্য নিয়েই ৩ নভেম্বরের হত্যাকাণ্ড।’ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত জেল হত্যা দিবসের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘১৫ আগস্টের হত্যাকাণ্ডে খুনি মোশতাকের সঙ্গে জিয়াও যে জড়িত ছিলেন, তাতে কোনও সন্দেহ নেই। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার ঘটনায় মোশতাকের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত ছিলেন।’ তিনি বলেন,  ‘খুনিরা নিজের মুখে স্বীকার করেছিলেন, তারা বলেছিল জিয়ার সঙ্গে তাদের যোগাযোগ ছিল। জিয়াকে তারা ইশারা দিয়েছিলেন।’

 প্রধানমন্ত্রী বলেন, ‘খুনি মোশতাক বেঈমানি করেছিলেন। তিনি ছিলেন আরেকজন মীর জাফর। মোশতাক ক্ষমতা দখল করে সেনা প্রধান করলেন জিয়াউর রহমানকে।’ তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর ক্ষমতায় এসেছেন কারা, যারা মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের দালালি করেছিলেন। যারা আলবদর, রাজাকার বাহিনী গঠন করে পাক হানাদারদের সহায়তা করেছিলেন, তারা।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, যুগ্ম সম্পাদক আবদুর রহমান, কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সংসদের সদস্য সিমিন হোসেন রিমি প্রমুখ।

সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।

/ পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম