১০ টাকা কেজির চাল চুরিতে স্তম্ভিত খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৬, ২১:৪০আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ২১:৫৭

খালেদা জিয়া ‘হতদরিদ্রদের নামে ১০ টাকা কেজি দরের চাল আওয়ামী লীগের স্বচ্ছল লোকেরা লুটেপুটে খাওয়ার সংবাদে আমরা লজ্জিত ও স্তম্ভিত’-এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার বিকালে তার টুইটার একাউন্ডে দেওয়া এক স্ট্যাটাসে খালেদা জিয়া বলেন, ‘আমরা সরকার পরিচালনার সময় মোটা চালের দর ২০০৭ সাল পর্যন্ত কেজিপ্রতি ১৪-১৫ টাকায় সীমিত রেখেছি। কখনও একটু দাম বাড়লে বা অনটনের সময়ে আমরা হতদরিদ্রদের জন্য বিনামূল্যে খয়রাতি সাহায্যের পাশাপাশি কম দামে চাল খোলাবাজারে বিক্রি বা ওএমএস চালু করেছি। তাতে গরীবরা ৫ কেজি পর্যন্ত চাল কমদামে কিনতে পারতো।’

১০ টাকা কেজির চাল চুরিতে স্তম্ভিত খালেদা জিয়া

খালেদা জিয়া লিখেন, ‘এখন শুধু কার্ডধারীদের জন্য ১০ টাকা কেজিতে চাল দেওয়ার নিয়ম করে সেই কার্ড শাসকদলের স্বচ্ছল লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এতে চলছে হরিলুট। গরীবেরা বঞ্চিত হচ্ছে। গরীবের মুখের গ্রাস এভাবে কেড়ে নিয়ে লুটে খাওয়ার সুবিধা বিনাভোটের সরকার করে দিয়েছে। আমরা নিন্দা জানাই।’

/এসটিএস/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম