সাইক্লোনের প্রস্তুতিতে বাংলাদেশের পদ্ধতি বিশ্বসেরা: নরেন্দ্র মোদি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ নভেম্বর ২০১৬, ০৯:৩৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ০৯:৩৭

নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘বিশ্বের সেরা পদ্ধতি হিসেবে’ বাংলাদেশের কমিউনিটি ভিত্তিক সাইক্লোন প্রিপেয়ার্ডনেস কার্যক্রমের প্রশংসা করেছেন।

ভারতের রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক এশিয়ার মন্ত্রী পর্যায়ের সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার নরেন্দ্র মোদি বলেন, ‘বাংলাদেশ সরকার বৃহৎ কমিউনিটি ভিত্তিক সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম চালু করেছে। এটি সাইক্লোনে প্রাণহানি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি এখন বিশ্বের সেরা পদ্ধতি হিসেবে বিবেচিত।’

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এশিয়ার বিভিন্ন দেশের মন্ত্রী, কর্মকর্তা এবং পরিবেশবাদীরা তিন দিনব্যাপী এ সম্মেলনে অংশ নিচ্ছেন।

সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

মায়া চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের আগাম সতর্কতা প্রদান ব্যবস্থার দক্ষতা রয়েছে এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসে বিশ্ব সম্প্রদায়ের সামনে একটি আদর্শ মডেল স্থাপন করেছে। বাংলাদেশ সাইক্লোন ও বন্যায় ঝুঁকিপূর্ণ মানুষদের রক্ষায় ৩৮৫১টি সাইক্লোন এবং ১৪২টি বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছে। সাইক্লোন ঝুঁকি মোকাবেলায় দেশে ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এবং শহরাঞ্চলে দুর্যোগ ঝুঁকি হ্রাসে ৩২ হাজারেরও বেশি দক্ষ স্বেচ্ছাসেবী রয়েছে।’ সূত্র: বাসস।

আরও পড়ুন- 

হিন্দুদের ওপর হামলার খোঁজ রাখছে ভারত
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, এমন বক্তব্য-ছবি পোস্ট না করার আহ্বান পুলিশের

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম