সমাবেশ নিয়ে বিএনপির আবেদন এখনও পায়নি ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৬, ১২:১৯আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৩:০২

আছাদুজ্জামান মিয়া

নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়ে বিএনপি করা আবেদন এখনও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পায়নি। শনিবার মিরপুরের পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠান শেষে ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, ‘আমরা এখনও নয়াপল্টনা সবাবেশের করার অনুমতি চেয়ে করা বিএনপির আবেদন পায়নি।’

আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান না পেয়ে ৮ নভেম্বর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি। শুক্রবার (৪ নভেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের এক সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। ৭ নভেম্বর না হলেও যে ৮ নভেম্বর অনুমতি দেওয়া হয়, ঢাকা মহানগর পুলিশের কাছে সে আবেদনও করে দলটি। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোহরাওয়ার্দীতে ৭ ও ৮ নভেম্বর সমাবেশের অনুমতি দেওয়া হবে না।
এ অবস্থায় বিএনপি বিকল্প স্থানে সমাবেশের কথা ভাবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সকালে সাংবাদিকদের জানান, বিকল্প স্থানে সমাবেশের জন্য অনুমতি চাইবেন।

এ সংক্রান্ত খবর: নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি

/এআরআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম