নাসিরনগরে প্রশাসনের ভূমিকা নিয়ে হাইকোর্টে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৬, ১১:৫৪আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৩:৩৫

হাইকোর্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মন্দিরে এবং সংখ্যালঘুদের ওপর হামলায় প্রশাসনের ভূমিকা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। স্বরাষ্ট্রসচিব, জনপ্রশাসন সচিব, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নাসিরনগরের ইউএনও ও ওসিকে বিবাদী করা হয়েছে।

রবিবার (৬ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও চেয়ে রিটটি করেছে আইন ও সালিস কেন্দ্র (আসক)।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোন কর্তৃত্ব বলে শোভাযাত্রায় অংশ নিলেন ও বক্তব্য দিলেন সে বিষয়েও ব্যাখ্যা জানাতে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিলের আবেদন করা হয়েছে।

ফেসবুকে পোস্ট করা একটি ছবির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে রবিবার (৩০ অক্টোবর) উপজেলা সদরে অন্তত ১০টি মন্দির এবং শতাধিক বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। তাদের তাণ্ডবে আহত হয় অন্তত ২০ জন। এ ঘটনায় সহস্রাধিক অজ্ঞাত লোককে আসামি করে দুটি মামলা হয়েছে।

এ মামলায় এখন পর্যন্ত ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম