বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে সংসদ সদস্যদের দায়িত্ব পালন এবং গভর্নিং বডির বিশেষ কমিটিতে থাকতে পারবেন কিনা সে বিষয়ে আদেশ দেওয়া হবে আগামীকাল সোমবার।
এই বিধান অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ৭ নভেম্বর আদেশের দিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
/ইউআই/এসটি/








