আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ নভেম্বর ২০১৬, ০৯:৪৯আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ০৯:৫১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম টঙ্গিপাড়া সফর।

আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টামণ্ডলীর নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন।

মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স হেলিপ্যাডে নেমে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিস্থলে যাবেন। সেখানে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন।

বেলা ২টায় টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের উপদেষ্টামণ্ডলী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক যৌথ সভায় সভাপতিত্ব করবেন।

২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত ২০তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের সভাপতি পুনর্নির্বাচিত হন। অন্যদিকে, ওবায়দুল কাদের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শেখ হাসিনা এবার নিয়ে অষ্টমবার উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম