যারা ওইদিন সমাবেশ করেছে তাদেরও দায়িত্ব নিতে হবে: পুলিশের আইজিপি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৬, ১৭:৪৪আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৭:৪৬

আইজিপি এ কে এম শহীদুল হক (ফাইল ফটো)

নাসিরনগরের ঘটনায় পুলিশের আইজিপি একেএম শহীদুল হক বলেন, ‘আমি নিজে এই মামলা পর্যবেক্ষণ করছি। যারা হামলা করেছে তারা কোনও ধর্মের লোক নয়। যারা ওইদিন সমাবেশ করেছে তাদেরও দায়িত্ব নিতে হবে।’

মঙ্গলবার বিকাল ৩টায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ আয়োজিত সর্বদলীয় সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, একটি গ্রুপ ফেসবুকে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে র‌্যাবের ডিজি বেনজির আহমেদ বলেন, ‘আসেন আমরা পেছনের মূল খেলোয়াড়দের ধরি। আমরা বলেছিলাম ইঞ্চি ইঞ্চি মাটি খুঁড়ে জঙ্গিদের বের করে আনবো। আজ  আমরা জঙ্গিদের ছিন্নভিন্ন করে দিয়েছি। এই ধরনের হামলা করতে আসলে কেউ যাতে ফিরে যেতে না পারে সেজন্য এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট মো. ছায়েদুল হক, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ, পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দিপু, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, ইসকন এর উপদেষ্টা কৃষ্ণ কীর্তন ব্রক্ষচারী, হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাজেদুর রহমান প্রমুখ।

 /বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম