ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে চীন আগ্রহী: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৬, ১৯:৫২আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৯:৫৫

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে চীন আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘উড়ালপথে ২২৫ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত এ এক্সপ্রেসওয়েটি নির্মিত হলে ঢাকা-চট্টগ্রাম পথে যাতায়াতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘণ্টা।’ বুধবার সকালে বনানীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত গণচীনের রাষ্ট্রদূত মা মিং চিয়াং-এর নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দল সেতুমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে সেতুমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।
সেতুমন্ত্রী বলেন, ‘দেশের অবকাঠামো নির্মাণে চীনের অংশগ্রহণ দীর্ঘদিনের। ইতোমধ্যে জি-টু-জি (সরকার-সরকার) ভিত্তিতে চীনের অর্থায়নে কর্ণফুলী টানেলের নির্মাণকাজ শুরু হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীকরণ প্রকল্পটিতেও চীন অর্থায়ন করবে।’ তিনি বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অর্থনীতির লাইফ লাইন। চট্টগ্রাম অঞ্চলে বিদ্যমান ইপিজেডের পাশাপাশি আরও দু’টি ইপিজেড নির্মিত হলে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা বাড়বে। এ বাস্তবতায় যানবাহনের বাড়তি চাপ মোকাবিলায় সরকার ঢাকা-চট্টগ্রামের মধ্যে এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের অনুরোধে চীন এক্সপ্রেসওয়ে নির্মাণে প্রয়োজনীয় অর্থায়নের প্রাথমিক সম্মতি দিয়েছে।’
এসময় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ চীন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওএফ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম