বিএনপি-জামায়াতের কোনও নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়নি: শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৬, ২০:৩৬আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ২০:৩৮

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) বিএনপি জামাতের কোনও নেতার বিরুদ্ধে মিথ্য মামলা দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষের জানমালের ক্ষতি করে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলা চলতে থাকবে। তাদের বিচার অবশ্যই হবে।’ বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগর কার্যনির্বাহী সংসদ ও উপেদষ্টা পরিষদের যৌথ সভার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে’ দলটির এমন অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তাদের কি বিচার হবে না? তাদের বিরুদ্ধে তো কোনও মিথ্যা মামলা দেওয়া হয়নি। তারা শত শত নিরীহ মানুষ পুড়িয়ে মেরেছে, সারাদেশে তাণ্ডব করেছে। নির্বাচন ঠেকানোর নামে নির্বাচনি কর্মকতাদের মেরেছে। যারা এই ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচার অবশ্য বাংলার মাটিতে হবে। কাজেই বিএনপি-জামায়াতের যেসব নেতাকর্মী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে।’ তিনি বলেন, দুর্নীতি ও মানিলন্ডারিং করেছে বলেই তাদের বিরুদ্ধে মামলা। যারা খুনি, আগুনে পুড়িয়ে মানুষ মারে, মানুষের জানমালের ক্ষতি করে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলা চলতে থাকবে। তাদের বিচার হবে।’

বিএনপির নাম উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ইদানিং দেখা যাচ্ছে, কেউ-কেউ গণতন্ত্রের জন্য ভিষণভাবে স্বোচ্চার। তাদের  মুখে এই গণতন্ত্রের কথা শুনছি, যাদের জন্মই হয়েছে অবৈধ ক্ষমতা দখলের মধ্য দিয়ে। এদেশের নির্বাচনকে যারা কলুষিত করেছে, আজ তাদের মুখে গণতন্ত্রের কথা শুনে আসলে হাসি পায়। বিএনপির নেতাদের মুখে গণতন্ত্রের ছবক শুনতে হচ্ছে। এটা সব থেকে দুঃখজনক। তাদের কাজ থেকে গণতন্ত্র শিখতে হবে?’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মানবতাবিরোধী অপরাধীদের বিচার করেছি। যারা ওই মানবতাবিরোধী অপরাধীদের মদদ দিয়েছে, তাদের বিচারও বাংলার মাটিতে একদিন হবে। তাদের বিচার আমাদের করতে হবে।’ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এদেশে কোনও জঙ্গিবাদের স্থান হবে না।তার জন্য জনস্পৃক্ততা দরকার। দরকার গণজাগরণ সৃষ্টি করা। আর আমরা এটা করতে পেরেছি। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পেরেছি বলেই জঙ্গি দমন করতে পারছি। এটা অব্যাহত রাখতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে অশুভ তৎপরতা প্রতিহত করতে হবে। একজন রাজনৈতিক হিসেবে দেশের জনগণের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা পালন করতে হবে।

/ইএইচএস/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম