জলসীমায় নজরদারি বাড়াতে কোস্টগার্ডের নতুন বেইস সুন্দরবনে

জামাল উদ্দিন
১১ নভেম্বর ২০১৬, ১০:৫৭আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ২২:১৪

বাংলাদেশ কোস্টগার্ড জলদস্যু ও বনদস্যু দমনসহ জলসীমায় নজরদারি বাড়াতে কোস্টগার্ডের সুন্দরবন জোন ও বেইস স্থাপন করা হচ্ছে। এ জন্য পদ সৃষ্টি করে জনবল নিয়োগের অনুমোদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম মুনীর উদ্দিন স্বাক্ষরিত চিঠির সঙ্গে সুন্দরবন জোন ও বেইসের জন্য সামরিক ও বেসামরিক জনবলের সার-সংক্ষেপও পাঠানো হয়। গত ৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে দেখা যায়, সামরিক বাহিনীর ৩৮৩জনসহ ৪১০জন নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়।

সুন্দরবন জোন ও বেইসের জন্য প্রাথমিকভাবে ১২টি বোট চাওয়া হয়। ১২টি বোটের জন্য সামরিক জনবল চাওয়া হয়েছে ৭০ জন। তাদের মধ্যে সিপিও পদের জন্য চিফ বোসনমেট ২জন, পোস্ট অফিসার পদের জন্য সহকারি চিফ বোসনমেট, বোর্ডিং পিও, সহকারী ইঞ্জিনরুম ইনচার্জ ৭জন, লিডিং পদের জন্য বোট অপারেটর, সিনিয়র কমিউিনিকেটর, পিওএল ইনচার্জ, মেডিক্যাল সহকারী, ইলেক্ট্রিক্যাল ও রেডিও ইলেক্ট্রিক্যাল ১২ জন, এবি ও সমপর্যায়ের পদের জন্য বোর্ডিং সেকশন, ইঞ্জিন অপারেটর, ইলেক্ট্রিক্যাল অপারেটর ও রেডিও ইলেক্ট্রিক্যাল অপারেটর ৪৯ জন রয়েছেন।

এছাড়া ক্যাপ্টেন ১জন, কমান্ডার ৩জন, লেফটেন্যান্ট কমান্ডার ১৩জন, লেফটেন্যান্ট ১৪ জন, এমসিপিও ১জন, সিপিও ১৪জন, পোস্ট অফিসার ৩০জন, লিডিং ৬৫জন ও এবি ১৭২জন। বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রথম শ্রেণির ১জন ও দ্বিতীয় শ্রেণির ১জন কর্মকর্তা ছাড়াও তৃতীয় শ্রেণির ২০জন এবং তুর্থ শ্রেণির ৫জন কর্মচারী নিয়োগের জন্য অনুমোদন দিতে চিঠি দেওয়া হয়।

সুন্দরবন জোন ও বেইস স্থাপন প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জি এম মনসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোস্টগার্ডের সক্ষমতা বাড়ানোর জন্য নিয়মিত কাজ চলছে। সুন্দরবন জোন ও বেইসের জন্য জনবল নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি।’  তিনি বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে সেটি অর্থমন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন দেওয়ার পর সচিব কমিটিতে যাবে। সচিব কমিটির অনুমোদন পেলেই সুন্দরবনে জোন ও বেইস স্থাপন করা হবে।’

সংশ্লিষ্টরা জানান, বর্তমানে মংলা জোনের অধীনে কোস্টগার্ড সুন্দরবন ও ওই এলাকার জলসীমান্ত নজরদারি করছে। সুন্দরবন এলাকায় বর্তমানে কোস্টগার্ডের ১০টি স্টেশন রয়েছে। গত আগস্টের প্রথম সপ্তাহে জলদস্যু ও বনদস্যু দমনে সুন্দরবনে ‘পাইরেটস হান্ট’ নামে বিশেষ অপারেশন চালানো হয়। নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান চালায়।

/এমএনএইচ/আপ-বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম