‘সাহিত্য যখন সবার’ বৈঠকি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৬, ১১:১৮আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১১:২৪

সাহিত্য যখন সবার বৈঠকি

 এ সপ্তাহের শেষেই শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় সাহিত্য উৎসব ঢাকা লিট ফেস্ট-২০১৬। বিশ্বের ১৮টি দেশের দুই শতাধিক সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, গবেষকসহ শিল্পবোদ্ধা ও শিল্পানুরাগীদের পদচারণায় মুখর হতে যাচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। বাংলা সাহিত্যের সঙ্গে বিশ্ব সাহিত্যের সরাসরি মেলবন্ধন ঘটাতেই ছয় বছর ধরে চলছে এই আয়োজন। এই উৎসবকে সামনে রেখেই বাংলা ট্রিবিউন আয়োজন করেছে ‘সাহিত্য যখন সবার’ শীর্ষক বিশেষ বৈঠকি।

ঢাকা লিট ফেস্টের পরিচালকেরা, দেশের শীর্ষ স্থানীয় সাহিত্যিক ও সংশ্লিষ্টরা বাংলা সাহিত্যসহ বিশ্ব সাহিত্যের বিস্তৃতি, প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এই বৈঠকিতে।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলা ট্রিবিউনের প্রকাশক ও ঢাকা লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ, ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্, কবি মুহম্মদ নূরুল হুদা, কবি ও অনুবাদক কায়সার হক, কবি ও কলামিস্ট মাসুদা ভাট্টি, কথাসাহিত্যিক পাপড়ি রহমান ও অদিতি ফাল্গুনী।

বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল একাত্তর- এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/ইউআই/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম