বিশ্ব দরবারে সাহিত্য পৌঁছে দেওয়া জরুরি: সাদাফ সায্

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৬, ১১:৫১আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১২:১১

সাদাফ সায্‌

প্রতিবারই এটি নতুনভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনার মধ্য দিয়ে পরিপূর্ণ রূপ লাভ করছে। এবারে প্রথমবারের মতো সাহিত্যে নোবেল বিজয়ী ভিএস নাইপল বাংলাদেশে আসছেন। এর আগে আন্তর্জাতিক নানা পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিকদের মিলনমেলায় পরস্পরের লেনদেন সম্ভব হয়েছে। দেশের সবচেয়ে বড় সাহিত্য উৎসব ঢাকা লিট ফেস্ট-২০১৬ এর আয়োজন নিয়ে বলতে গিয়ে ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্ এসব কথা বলেন। তিনি বলেন, আমরা যদি দেখি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে একটা পরিসরে আটকে রাখেননি। তিনি সারাবিশ্বে নিজেকে বিস্তৃত করতে পেরেছেন।

এ সপ্তাহের শেষেই শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় সাহিত্য উৎসব ঢাকা লিট ফেস্ট-২০১৬। বিশ্বের ১৮টি দেশের দুই শতাধিক সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, গবেষকসহ শিল্পবোদ্ধা ও শিল্পানুরাগীদের পদচারণায় মুখর হতে যাচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। বাংলা সাহিত্যের সঙ্গে বিশ্ব সাহিত্যের সরাসরি মেলবন্ধন ঘটাতেই ছয় বছর ধরে চলছে এই আয়োজন। এই উৎসবকে সামনে রেখেই বাংলা ট্রিবিউন আয়োজন করেছে ‘সাহিত্য যখন সবার’ শীর্ষক বিশেষ বৈঠকি।

ঢাকা লিট ফেস্টের পরিচালকেরা, দেশের শীর্ষ স্থানীয় সাহিত্যিক ও সংশ্লিষ্টরা বাংলা সাহিত্যসহ বিশ্ব সাহিত্যের বিস্তৃতি, প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন এই বৈঠকিতে।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অন্যান্যদের মধ্যে অংশ নিচ্ছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলা ট্রিবিউনের প্রকাশক ও ঢাকা লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ, কবি মুহম্মদ নূরুল হুদা, কবি ও অনুবাদক কায়সার হক, কবি ও কলামিস্ট মাসুদা ভাট্টি, কথাসাহিত্যিক পাপড়ি রহমান ও অদিতি ফাল্গুনী।

বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল একাত্তর- এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/ইউআই/এফএএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক