কবিতার আগ্রহ কখনও হারাবে না: মুহম্মদ নূরুল হুদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৬, ১২:২৩আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১২:৩৩

মুহম্মদ নূরুল হুদা সাহিত্য যখন সবার ছিল কিনা এসব তর্ক উঠেছে তখনও সাহিত্য সবার ভেতরে, সবার জন্যই ছিল। ষষ্ঠ লিট ফেস্ট উপলক্ষে বাংলা ট্রিবিউন আয়োজিত সাহিত্য যখন সবার শীর্ষক গোলটেবিল বৈঠকে কবি মুহম্মদ নূরুল হুদা একথা বলেন। তিনি বলেন, লোক কবিরা যে কথা বলেছেন সেটাই সাহিত্য, খনা যা বলেছেন তাই সাহিত্য বিবেচনায় আসে। তারপর একসময় দূরত্ব তৈরি হয়েছিল। সেটি আবারও কবে এসেছে। সাহিত্যের, বিশেষত কবিতার আগ্রহ কখনও হারাবে না।
তিনি আরও বলেন, সাহিত্যে মানুষের কাছাকাছি আসায় তার বা কবিতার ক্ষতি হয়েছে তা না। আগে কবিতা যা ছিল, দীর্ঘ। আগ্রহ সৃষ্টি করতো সেই কবিতাও। কবিতা যখন সমাজ থেকে উঠে আসতো, মঙ্গল সাধনার কথা বলতো তখন যে আগ্রহ ধরে রেখেছিল, ফেসবুকে রেখে দেওয়া কবিতাও আমার কাছে সমান আগ্রহের।পার্থক্য শুধু তখন আমার পাণ্ডুলিপি থাকতো এখন ইন্টারনেটে থেকে যাচ্ছে।
লিট ফেস্টের প্রয়োজনীয়তা নিয়ে তিনি বলেন, এধরনের উৎসব দরকার আছে। এবং বিশ্বদরবারে নিজেদের উপস্থিতির জন্যই অনুবাদ ও সাবলীল অনুবাদ জরুরি।
এ সপ্তাহের শেষেই শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় সাহিত্য উৎসব ঢাকা লিট ফেস্ট-২০১৬। বিশ্বের ১৮টি দেশের দুই শতাধিক সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, গবেষকসহ শিল্পবোদ্ধা ও শিল্পানুরাগীদের পদচারণায় মুখর হতে যাচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। বাংলা সাহিত্যের সঙ্গে বিশ্ব সাহিত্যের সরাসরি মেলবন্ধন ঘটাতেই ছয় বছর ধরে চলছে এই আয়োজন। এই উৎসবকে সামনে রেখেই বাংলা ট্রিবিউন আয়োজন করেছে ‘সাহিত্য যখন সবার’ শীর্ষক বিশেষ বৈঠকি।

ঢাকা লিট ফেস্টের পরিচালকেরা, দেশের শীর্ষ স্থানীয় সাহিত্যিক ও সংশ্লিষ্টরা বাংলা সাহিত্যসহ বিশ্ব সাহিত্যের বিস্তৃতি, প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন এই বৈঠকিতে।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অন্যান্যদের মধ্যে অংশ নিচ্ছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলা ট্রিবিউনের প্রকাশক ও ঢাকা লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ, কবি মুহম্মদ নূরুল হুদা, কবি ও অনুবাদক কায়সার হক, কবি ও কলামিস্ট মাসুদা ভাট্টি, কথাসাহিত্যিক পাপড়ি রহমান ও অদিতি ফাল্গুনী।

বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল একাত্তর- এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/ইউআই/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম