মানবতাবিরোধী অপরাধীদের জমি মুক্তিযোদ্ধাদের কল্যাণে বরাদ্দের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৬, ১৮:২১আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৮:২৩

 

 

মানবতাবিরোধী অপরাধীদের জমি মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দের দাবিতে মানববন্ধন মানবতাবিরোধী অপরাধীদের জমি বাজেয়াপ্ত করে  মুক্তিযোদ্ধাদের কল্যাণে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের নেতারা। তারা বলেছেন, এ জন্য প্রয়োজনে আইন সংশোধন করতে হবে। মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে রাজধানীর বনানী ২৭ নম্বর সড়ক ও বিমানবন্দর সড়কের সংযোগস্থলে শনিবার দুপুরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তারা এ দাবি জানান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে স্বাধীনতাবিরোধী মোনায়েম খানের প্লটে মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন।

মানববন্ধন কর্মসূচির আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরাম, বাংলাদেশ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সমিতি, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্র, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা, যুদ্ধাপরাধ গণবিচার মঞ্চ, সম্মিলিত সামাজিক আন্দোলন, প্রজন্ম ৭১ ও আমরা মু্ক্তিযোদ্ধার সন্তান।

মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবারকে দিতে হবে। এজন্য আইন সংশোধন করতে হবে। আমরা তিন বছর ধরে একথা বলে আসছি।’

মেয়র আনিসুল হক বলেন, ‘আমরা এই দাবির প্রতি সমর্থন জানাচ্ছি। সরকার প্লটের বরাদ্দ বাতিল করলে এখানে মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষের জন্য একটি হাসপাতাল করা হবে। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা অবৈধ দখলে থাকা জনগণের সম্পত্তি উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’ তিনি বলেন, ‘সরকারের জমি আদালতের স্থিতাবস্থার সুযোগ নিয়ে দখল করে রাখা হয়েছে। প্রধান বিচারপতির কাছে অনুরোধ, একটি আলাদা কমিশন গঠন করে প্রভাবশালীদের দখলে থাকা জমি মুক্ত করে দিন।’

মানববন্ধনে সেক্টর কমান্ডার কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, বিচারপতি শামসউদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক মুনতাসির মামুন, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিনী, সাংবাদিক আবেদ খান, ডিএনসিসি’র কাউন্সিলর মো. মফিজুর রহমান ও মহিলা কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজীসহ মুক্তিযোদ্ধা, শহীদ জায়া এবং শহীদ পরিবারের সন্তানরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ষাটের দশকে পূর্বপাকিস্তানের গভর্নর থাকাকালে বনানী মডেল টাউনের এ-ব্লকের ২৭ নম্বর সড়কের ১১০ নম্বর প্লটটি বরাদ্দ নেন মোনায়েম খান। ক্ষমতার দাপট দেখিয়ে প্লট সংলগ্ন সরকারের দশ কাঠা জমিও দখলে নেওয়া হয়। এ জমি উদ্ধারে গত ৩ ও ৪ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশন অভিযান চালায়। অভিযানে প্রায় দশ কাঠা জমি উদ্ধার হয়। কিন্তু পরবর্তী সময়ে মোনায়েম খানের লোকজন আদালতে মামলা করে স্থগিতাদেশ নিয়ে আসে। স্বাধীনতাবিরোধী মোনায়েম খান ১৯৭১ সালে ১৩ অক্টোবর মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণে নিহত হন।

/ওএফ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম