জিএসপি নিয়ে ট্রাম্প সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস মার্কিন রাষ্ট্রদূতের

গাজীপুর প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৬, ১৯:৩২আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ২০:১৬

মার্শা বার্ণিকাট

বাংলাদেশের পোশাক খাতে জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

শনিবার দুপুরে গাজীপুর মহানগরের বোর্ড বাজারে ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কে নার্গিস রশিদ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তিনি এ কথা বলেন।

মার্শা বার্নিকাট বলেন, ‘পোশাক শিল্পে বাংলাদেশ আশানুরূপ উন্নতি করেছে। লিঙ্গ বৈষম্য অনেকটাই কেটেছে এবং পোশাক কারখানার কাজের পরিবেশও আগের চেয়ে ভালো হয়েছে। বিশেষ করে রানা প্লাজা দুর্ঘটনার পর মালিক পক্ষ অনেক সচেতন হয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের এই উন্নতিতে আমরা অনেক খুশি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের পোশাক খাতে জিএসপি সুবিধা ফিরে পেতে আমেরিকার নবনির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করব।’

এ সময় নার্গিস-রশিদ ফাউন্ডেশন এবং ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ ও গাজীপুরে জেলা প্রশাসক (ডিসি) এস এম আলমসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১১৪ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

/এমডিপি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম