অল্প জমিতে অনেক লোকের বসতি গড়তে হবে: ইঞ্জিনিয়ার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৬, ২১:০৭আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ২১:০৭

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পরিকল্পিত নগরায়নের মাধ্যমে অল্প জমিতে বেশি মানুষের বসবাস উপযোগী বসতি গড়ে তোলা এবং অফিস ব্যবহারের বেলায় জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সভাকক্ষে রবিবার এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে আবাসন সমস্যার সমাধান করতে হচ্ছে। খাদ্য উৎপাদনের দিকেও দৃষ্টি দিতে হচ্ছে। এ অবস্থায় কৃষি জমি নষ্ট না করে আবাসন ব্যাবস্থা গড়ে তোলার প্রতি গুরুত্ব দিতে হচ্ছে। ফলে অল্প জমিতে বহুতল ভবন নির্মাণ করে অধিক লোকের বসতি গড়ে তোলার বিকল্প নেই।’
সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পাঁচ বিঘা জমিতে ২০তলা ভবন নির্মাণের জন্য প্রতিযোগিতার মাধ্যমে স্থাপত্য নকশা প্রণয়ন করা হবে। এজন্য রবিবার স্থপতি ইনস্টিটিউটের সঙ্গে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতার নকশা মূল্যায়নের জন্য পাঁচ সদস্যের একটি জুড়ি বোর্ড থাকবে। বিজয়ী তিনটি নকশাকে পুরস্কৃত করা হবে।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান ও স্থপতি ইনস্টিটিউটের সভাপতি আবু সাঈদ এম আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্থপতি ইনস্টিটিউটের সভাপতি উপজেলা পর্যায়ের বাস্তবায়নাধীন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের একটি আবাসিক এলাকার নকশা প্রণয়নের আগ্রহ ব্যক্ত করলে মন্ত্রী সে বিষয়ে সম্মতি দেন।
অনুষ্ঠানে প্রধান স্থপতি কাজী গোলাম নাসির ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্যরা উপস্থিত ছিলেন।

/ওএফ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক