চিকিৎসাধীন তিন সাঁওতালের হাতকড়া খুলে দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৬, ১৪:১৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৫:৪৬

হাইকোর্ট

গাইবান্ধায় চিকিৎসাধীন অবস্থায় আটক থাকা তিন সাঁওতালের হাতকড়া খুলে দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, রংপুর রেঞ্জের ডিআইজি এবং গাইবান্ধার এসপিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

গত ১১ নভেম্বর বাংলা ট্রিবিউনে প্রকাশিত নিউজের স্ক্রিন শট

এদিকে, দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া চিকিৎসাধীন সাঁওতালদের হাতকড়া খুলে দেওয়ার আবেদন জানিয়ে একটি রিট আবেদন করেন। এই আবেদনের ওপর শুনানি শেষে আদালত এ নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় সাহেবগঞ্জ আখের খামার এলাকার সাঁওতাল পল্লীতে পুলিশের হামলায় তিনজন নিহত হন। আহত হন আরও অন্তত ৩ জন। আহত ওই তিন সাঁওতাল হাতকড়া পরা অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি হাতকড়া পরা অবস্থায় তিন সাঁওতালদের ছবি জাতীয় দৈনিক ‘দি ডেইলি স্টারে’ প্রকাশিত হয়। পত্রিকায় প্রকাশিত সেই ছবি সংযুক্ত করে হাইকোর্টে এ রিট আবেদন করা হয়।

উল্লেখ্য, এ বিষয়ে গত ১১ নভেম্বর বাংলা ট্রিবিউনে ‘হাসপাতালেও আহত সাঁওতালদের হাতে হাতকড়া (ভিডিও)’ এবং ‘চিকিৎসাধীন ‘আসামির’ হাতকড়া নিয়ে পুলিশের নেই স্পষ্ট ধারণা’ শিরোনামেও দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।

/ইউআই/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম