২৫ নভেম্বরের মধ্যে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৬, ১৫:৩৬আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৫:৩৬

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইনিয়নের অবস্থান কর্মসূচিতে উপস্থিত সাংবাদিকরা আগামী ২৫ নভেম্বরের মধ্যে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। এ ঘোষণা না দেওয়া হলে বড় কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দিয়েছে সংগঠনটি।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইনিয়নের মহাসচিব ওমর ফারুক।

তিনি বলেন, আমাদের কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, আগামী ২৫ নভেম্বরের মধ্যে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করতে হবে। না হলে আগামী ২৭ নভেম্বর তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও সারা দেশের সাংবাদিকরা নিজ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবে। এছাড়া নিজ নিজ প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করবে।

এই সময়ের মধ্যেও যদি ওয়েজবোর্ড ঘোষণা করা না হয় তাহলে আগামী ৩ ডিসেম্বর সকাল ১১ থেকে ১২ টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব, সকল জেলা ও উপজেলার প্রেসসক্লাবে সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে।

এতেও যদি কাজ না হয় তাহলে আগামী ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত কর্মবিরতি পালন করবো। এই সময়েও যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে ২০ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি পালন করা হবে।

কিন্তু এত আন্দোলনের পরেও দাবি মেনে না নেওয়া হয় তাহলে আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের আয়োজন করা হবে। আর ওই সমাবেশ থেকেই দেশের সব সাংবাদিকদের মতামত নিয়ে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে। ওই সমাবেশে সারা দেশের সাংবাদিকরা উপস্থিত থাকবেন।
কর্মসূচি ঘোষণার আগে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, আগে কেবল মাত্র প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অন্তর্ভুক্ত করে ওয়েজবোর্ড দেওয়া হয়েছে। নবম ওয়েজবোর্ডে ইলেক্ট্রিক ও অনলাইন মিডিয়াকেও অন্তর্ভুক্ত করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ৭১ টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ।

/আরএআর/টিএন/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম