নতুন করে শ্রম আইন সংশোধনের প্রয়োজন নেই: শ্রম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৬, ১২:১০আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১২:১০

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএনও) কনভেনশন অনুসরণ করেই ২০১৩ সালে শ্রম আইন যুগোপযোগী করে সংশোধন করা হয়েছে। তাই নতুন করে এ আইন সংশোধনের আর কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা জাননা।

মুজিবুল হক চুন্নু জানান, ‘২০১৮ সালের পর বাংলাদেশের তৈরি পোশাক  শিল্প খাতে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কোনও সহযোগিতার দরকার হবে না।

এই সময়ের মধ্যে আমরা নিজেরাই দক্ষ হয়ে উঠবো।’

অ্যাকর্ড ও অ্যালায়েন্স বাংলাদেশে থাকার কোনও প্রস্তাব দিয়েছে কিনা- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২০১৮ সালের পর তাদের আর দরকার হবে না বলে জানিয়ে দিয়েছি। তাই তারা সময় বাড়ানোর কোনও প্রস্তাব দেয়নি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ইপিজেডগুলোর সব কার্যক্রম প্রাধানমন্ত্রী দফতর থেকে পরিচালিত হয়। তারপরও সেখানে ট্রেড ইউনিয়ন নামে নয় অন্য নামে শ্রমিকদের কল্যাণে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এ মুহূর্তে তৈরি পোশাক শিল্পে ৫৩২টি কারখানায় শ্রমিকদের কল্যাণে ট্রেড ইউনিয়নের আদলে সংগঠনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সারাদেশে এর সংখ্যা সাড়ে সাত হাজারেরও বেশি।’

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘২০১৩ সালের রানা প্লাজা ধসের ঘটনার পর চারশটি ট্রেড ইউনিয়নের নিবন্ধন দেওয়া হয়েছে।’

এ সময় শ্রম সচিব মিখাইল শিপার উপস্থিত ছিলেন।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম